loader image
শিরোনাম

শিশুদের জন্য অন্তত ২০ শতাংশ বাজেট রাখার দাবি বিশিষ্টজনদের

আসন্ন ২০২৫-২৬ অর্থবছরে শিশুদের জন্য অন্তত ২০ শতাংশ অর্থ বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীতে সামাজিক সংগঠন নাগরিক বিকাশ ও কল্যাণ (নাবিক) আয়োজিত ‘জনবান্ধব বাজেট ভাবনা’ অনুষ্ঠানে এ দাবি উঠে এসেছে।

সিরডাপ মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম পর্বে শিশুবিষয়ক বাজেটের আলোচনায় অংশ নেন বিশ্বজনেরা। শিশুবান্ধব বাজেট সেশনে সভাপতিত্ব করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার। ধারণাপত্র উপস্থাপন করেন সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের শিশুর প্রতি বিনিয়োগবিষয়ক উপদেষ্টা জাফর সাদিক।

আলোচক ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয় বিপ্লবী পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন, এবি পার্টির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. ওমর ফারুক, শিশু সংগঠক জাকারিয়া হাবিব পাইলট, বাংলাদেশ ডায়ালগের পরিচালক আসলাম বেগ সায়েম, টুইম্বলের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা শামীম আশরাফ ও কিডস টাইমের কো-ফাউন্ডার তাহমিনা রহমান সাথী। সঞ্চালক ছিলেন নাবিকের সাধারণ সম্পাদক আবদুল্লাহ হাসান।

ধারনাপত্রে জাফর সাদিক বলেন, শিশুদের জন্য জাতীয় বাজেটের অন্তত ২০ শতাংশ রাখা উচিত। শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তার দিকে নজর দিতে হবে। পুরো বাজেটের মধ্যে শিশুদের জন্য বাজেটের অংশটুকু আলাদা উপস্থাপন করা উচিত, যাতে শিশুদের কোন খাতে কত বরাদ্দ রাখা হয়েছে এবং সেটি বাস্তবায়নে সঠিক তদারকি করা যায়।

Please follow and like us:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top