loader image
শিরোনাম

ছয় মাসে এসবিএসি ব্যাংকের আমানত বেড়েছে ১৩শ’ কোটি টাকা

অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলনে জানানো হলো এ তথ্য

ব্যবসা-বাণিজ্য ডেস্ক:

এসবিএসি ব্যাংক পিএলসির অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২৬-এ প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ মোখলেসুর রহমান। শনিবার (২৫ জুলাই, ২০২৬) রাজধানীর হোটেল ল্যা মেরিডিয়ান ঢাকায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস.এম. মঈনুল কবীরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ নাজমুল হক, মোহাম্মদ মাহবুবুর রহমান এফসিএমএ, একেএম দেলাওয়ার হুসেন এফসিএমএ, ইমরুল আনোয়ার, মেজর (অব.) আবু ফাতেহ মো. বশিরুর রহমান, স্বতন্ত্র পরিচালক প্রফেসর মোঃ মাকসুদুর রহমান সরকার এফসিএমএ এবং জিয়াউর রহমান জিয়া এফসিএ প্রমুখ। সম্মেলনে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী এবং উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হোসেন ভুঁইয়াসহ ব্যাংকের শীর্ষ নির্বাহী, বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক এবং উপশাখার ইনচার্জবৃন্দ উপস্থিত করেন।

সম্মেলনে জানানো হয়, ২০২৬ সালের জুন শেষে এসবিএসি ব্যাংকের আমানত হয়েছে ১২ হাজার কোটি টাকার বেশি; যা বিগত ছয় মাসে প্রায় ১৩শ’ কোটি টাকা বা ১২ শতাংশ বেশি এবং ঋণ দাঁড়িয়েছে নয় হাজার ৬২৭ কোটি টাকা। ছয় মাসে ব্যাংকের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে প্রায় ৭৫ কোটি টাকা। বর্তমানে ব্যাংকের পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে ৮২৪ কোটি টাকা এবং মূলধন পর্যাপ্ততার হার ১৩.৪০ শতাংশ।

সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ মোখলেসুর রহমান বলেন, গত কয়েক বছরে বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জের মধ্যেও এসবিএসি ব্যাংক আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হয়েছে। ব্যাংকে কোনো তারল্য সংকট সৃষ্টি হয়নি এবং গ্রাহকরা নির্বিঘেœ তাদের প্রয়োজনীয় অর্থ উত্তোলন করতে পেরেছেন। তিনি বলেন, দক্ষ ও দায়িত্বশীল ব্যবস্থাপনার ফলে ব্যাংকের আর্থিক সূচকে টেকসই অগ্রগতি অর্জিত হয়েছে এবং ব্যাংকটিকে একটি শক্ত ভিত গড়া সম্ভব হয়েছে। তিনি আরও জানান, এসবিএসি ব্যাংকের পর্ষদ সুশাসন, ব্যাংকিং বিধি-বিধান পরিপালন, কৌশলগত পরিকল্পনা এবং আমানতকারীদের স্বার্থ ও আমানতের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মঈনুল কবীর বলেন, এসবিএসি ব্যাংক হবে সবার ব্যাংক। আমরা উদ্যোক্তা তৈরির মনোভাব নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছি, দেশে ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি হয়। এ জন্য কৃষি, এসএমই, নারীউদ্যোক্তাদের ঋণ প্রদানে অগ্রাধিকার দিচ্ছি। পাশাপাশি রেমিট্যান্স আহরণ ও বৈদেশিক বাণিজ্যেও সমান গুরুত্বারোপ করেছি। একইসঙ্গে এসবিএসি ব্যাংক ক্যাশলেস বাংলাদেশ গড়তে ডিজিটাল পরিসেবা তরান্বিত করা এবং শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিংয়ের পরিসর বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি জানান, এসবিএসসি ব্যাংকের প্রধান লক্ষ্য খেলাপিঋণ সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনা। এ জন্য মানসম্মত গ্রাহক নির্বাচন করা ও ঋণ আদায় ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে।

Please follow and like us:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top