loader image
শিরোনাম

বেসিক ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে নতুন ১৬ কর্মকর্তার যোগদান

ব্যবসা-বাণিজ্য ডেস্ক

শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক পিএলসি.-তে অফিসার (ক্যাশ) পদে নতুন ১৬ জন কর্মকর্তা যোগদান করেছেন। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ব্যাংকার্স সিলেকশন কমিটির গৃহীত নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা সম্প্রতি বেসিক ব্যাংক যোগ দেন।

নতুন কর্মকর্তাদের যোগদান উপলক্ষে বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বেসিক ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ কামরুজ্জামান খান নতুন কর্মকর্তাদের স্বাগত জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় আবু মোঃ মোফাজ্জেল ও সুভাষ চন্দ্র দাস, এফসিএ, এফসিএমএ, মহাব্যবস্থাপক মোঃ ইসমাইল, মোঃ মমিনুল হক, মোঃ নাসির উদ্দীন, মোঃ হাসান ইমাম, মোঃ গোলাম সাঈদ খান, সাইদুর রহমান সোহেল, মানব সম্পদ বিভাগের প্রধান মোঃ মামুনুর রহমানসহ প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নতুন যোগদানকারী অফিসারদেরকে ব্যাংকের সংস্কৃতি, পরিচালন কাঠামো, কমপ্লায়েন্স ব্যবস্থা, গ্রাহক সেবা এবং সমসাময়িক ব্যাংকিং কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত ধারণা প্রদান করা হয়। এছাড়া সফল ব্যাংকিং ক্যারিয়ার গড়ার জন্য সততা, পেশাদারিত্ব, দায়িত্বশীলতা এবং নৈতিক চর্চার উপর গুরুত্বারোপ করা হয়।

নতুন কর্মকর্তারা ব্যাংকের বিভিন্ন কার্যক্রমে যুক্ত হওয়ার মাধ্যমে বেসিক ব্যাংকের সেবা কার্যক্রম আরও গতিশীল ও দক্ষ করে তুলতে ভূমিকা রাখবেন বলে উর্ধ্বতন কর্মকর্তারা আশা প্রকাশ করেন।

Please follow and like us:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top