নিজস্ব প্রতিবেদক
ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রয়াত তিন সদস্যের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় রাজধানীর পল্টন টাওয়ারে ইআরএফ মিলনায়তনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ইআরএফের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, সংগঠনটির সাবেক সভাপতি জাকারিয়া কাজল, সিনিয়র সদস্য খন্দকার মোহাম্মদ আব্দুল হান্নাত (কিসমত খন্দকার) ও সোহেল মজুমদারসহ যারা মৃত্যুবরণ করেছেন, তাদের স্মরণে এ আয়োজন করা হয়।
ইআরএফের সভাপতি দৌলত আরা মালার সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেমের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে ইআরএফের সিনিয়র সদস্যসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে সংগঠনটির পক্ষ থেকে নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
ইআরএফ বাংলাদেশের অর্থনৈতিক ও আর্থিক খাতের সাংবাদিকদের অন্যতম পেশাজীবী সংগঠন। সংগঠনটির সদস্যদের মধ্যে নিহত তিন সদস্যের স্মরণে আয়োজিত এ দোয়া মাহফিলের মাধ্যমে তাদের অবদান ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
