loader image
শিরোনাম

সোনালী লাইফ ইনস্যুরেন্সের প্রধান কার্যালয় মালিবাগে স্থানান্তর

বিডিবিজনিউজ:

প্রধান কার্যালয়ের ঠিকানা পরিবর্তন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা কোম্পানি সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির প্রধান কার্যালয় রাজধানীর মতিঝিলের রূপালী বীমা ভবন থেকে মালিবাগের নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে।

কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, সোনালী লাইফ ইনস্যুরেন্সের নতুন প্রধান কার্যালয়ের ঠিকানা ৬৮/বি, ডিআইটি রোড, মালিবাগ, ঢাকা-১২১৯।

এর আগে কোম্পানিটির প্রধান কার্যালয় ছিল রূপালী বীমা ভবন, ৭ রাজউক অ্যাভিনিউ, ঢাকা-১০০০ ঠিকানায়।

নতুন ঠিকানায় স্থানান্তরের মাধ্যমে এখন থেকে কোম্পানিটির প্রধান কার্যালয়ের কার্যক্রম ৬৮/বি, ডিআইটি রোড, মালিবাগ, ঢাকা-১২১৯ থেকে পরিচালিত হবে বলে জানিয়েছে সোনালী লাইফ ইনস্যুরেন্স।

কোম্পানিটি পুঁজিবাজারে ‘SONALILIFE’ নামে তালিকাভুক্ত রয়েছে।

Please follow and like us:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top