loader image
শিরোনাম

ঢাবি লোকপ্রশাসন বিভাগে ‘দ্য পিএ ফোরাম’ সাময়িকীর মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে ‘দ্য পিএ ফোরাম’ শীর্ষক সাময়িকী প্রকাশিত হয়েছে। বিভাগের শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, লেখনী ও প্রতিভার বহিঃপ্রকাশ হিসেবে প্রকাশিত এ সাময়িকীর মোড়ক উন্মোচন করা হয়েছে আজ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দা লাসনা কবীর, প্রফেসর ড. নাজনীন ইসলাম ও প্রফেসর ড. ফেরদৌস জারিনের উপস্থিতিতে সাময়িকীটির মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপা) সভাপতি জালাল আহমেদ এবং মহাসচিব এএসএম হুমায়ুন কবীর।

এ সময় ‘দ্য পিএ ফোরাম’ প্রকাশনার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

‘দ্য পিএ ফোরাম’ প্রকাশের মধ্য দিয়ে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের সৃজনশীলতা, চিন্তাশীলতা ও লেখালেখির চর্চার একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। শিক্ষার্থীদের এমন উদ্যোগ তাদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সৃজনশীল ও বুদ্ধিবৃত্তিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের এমন সৃজনশীল ও প্রশংসনীয় উদ্যোগে আনন্দ ও গর্ব প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুপা)।

সাময়িকী প্রকাশের জন্য ডুপার পক্ষ থেকে লোকপ্রশাসন বিভাগ ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। শিক্ষার্থীদের সৃজনশীল ও বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডে অ্যালামনাই অ্যাসোসিয়েশন ভবিষ্যতেও উৎসাহ ও সহযোগিতা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Please follow and like us:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top