loader image
শিরোনাম

সংস্কৃতি মন্ত্রণালয়ের নতুন সচিব মিজ ইয়াসমিন বেগম

নিজস্ব প্রতিবেদক

সংস্কৃতি মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা মিজ ইয়াসমিন বেগম। রবিবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বিদায়ী সচিব মিজ কানিজ মওলার স্থলাভিষিক্ত হয়েছেন।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী নতুন সচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান। তিনি মিজ ইয়াসমিন বেগমের দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতার প্রশংসা করে বলেন, তাঁর নেতৃত্বে মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল, সৃজনশীল ও জনমুখী হবে। দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিকাশেও তাঁর সফল নেতৃত্ব কামনা করেন মন্ত্রী।

অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও পরিদপ্তরের প্রধান ও প্রতিনিধিরা নতুন সচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছার জবাবে মিজ ইয়াসমিন বেগম সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সংস্কৃতি অঙ্গনের সার্বিক উন্নয়ন, জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং বর্তমান সরকারের গৃহীত উদ্যোগ বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please follow and like us:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top