loader image
শিরোনাম

ফিনিক্স ফাইন্যান্সের ৩১তম এজিএম অনুষ্ঠিত

বিডিবিজনিউজ ডেস্ক

ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট ২০২৬ তারিখে হাইব্রিড পদ্ধতিতে সভাটি অনুষ্ঠিত হয়। এতে কোম্পানির বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার সরাসরি ও ডিজিটাল মাধ্যমে অংশ নেন।

রাজধানীর কাকরাইলে মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তন, আইডিইবি ভবনের দ্বিতীয় তলায় সভার সরাসরি আয়োজন করা হয়। একই সঙ্গে নির্ধারিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে শেয়ারহোল্ডারদের ভার্চুয়ালি সভায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।

কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ মহসিন সরাসরি সভাস্থল ও ডিজিটাল প্ল্যাটফর্মে অংশ নেওয়া শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন।

সভায় কোম্পানির স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আহমেদ জাকারিয়া এবং শফিউদ্দিন আহমেদ, এফসিএ, প্রতিনিধি পরিচালক এফ. হায়দার আলী, ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশিদ মোল্লা, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান, এফসিএ, এফসিএস, কোম্পানি সচিব সাব্বিরুল হক চৌধুরী, এসিএসসহ কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহী উপস্থিত ছিলেন।

সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির সার্বিক কার্যক্রমের প্রতি আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। তারা কোম্পানির ব্যবসা পরিচালনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও সার্বিক কার্যক্রম নিয়ে সন্তোষজনক মতামত দেন।

এ সময় সভায় উত্থাপিত বিভিন্ন আলোচ্যসূচি নিয়ে শেয়ারহোল্ডাররা মতামত দেন এবং পর্যালোচনা শেষে প্রতিটি আলোচ্যসূচি সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।

হাইব্রিড পদ্ধতিতে এজিএম আয়োজনের ফলে সরাসরি উপস্থিতির পাশাপাশি ডিজিটাল মাধ্যমে অংশগ্রহণের সুযোগ পান শেয়ারহোল্ডাররা। এর মাধ্যমে কোম্পানির বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ আরও সহজ ও কার্যকর হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

Please follow and like us:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top