loader image
শিরোনাম

বঙ্গোসের শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ

বিডিবিজনিউজ :

শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বঙ্গোস লিমিটেড। ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। তবে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা এ লভ্যাংশের আওতায় থাকবেন না।

কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, বঙ্গোসের মোট ৭৬ লাখ ২৪ হাজার ৬৪৩টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে ১৭ লাখ ৫৬ হাজার ৪৫৪টি শেয়ার। সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ৩ শতাংশ নগদ লভ্যাংশ বাবদ মোট ১৭ লাখ ৬০ হাজার ৩৭৮ টাকা পরিশোধ করা হবে।

লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ১২ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে। সভাটি সকাল ১১টায় চুয়াডাঙ্গা থেকে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

লভ্যাংশ পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ অক্টোবর ২০২৬।

কোম্পানির পরিচালনা পর্ষদের সুপারিশ করা এ নগদ লভ্যাংশ বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর কার্যকর হবে।

Please follow and like us:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top